সোমবার ১৫, জুন ২০২৬

১৫ জুন ২০২৬, ০৫:৩১ পিএম

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

1710

রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, *“এনসিপিকে জামায়াতের আরেকটি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে। হয়তো আমাদের নাহিদ আসিফরা নিজেরাও বুঝতেছে না, কীভাবে এনসিপিকে দখল করছে জামায়াত-শিবির। আসিফ নিজেও এ বিষয়ে সোচ্চার ছিল; কিন্তু সেও আজকাল জামায়াত-শিবিরকে দলে বরণ করে নিচ্ছে। কিন্তু জামায়াতের প্রতিষ্ঠান না হয়ে এনসিপি একটি স্বাধীন নতুন দল হিসেবে নতুনভাবে দাঁড়াতে পারত।”*

দেশে নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি লেখেন, *“বাংলাদেশে নতুন দল বা শক্তির বিকাশের বাস্তবতা ও প্রয়োজনও ছিল। কিন্তু জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দলের প্রয়োজন ছিল না। কিন্তু শেষ পর্যন্ত পুরাতন দল হিসেবেই জাতির সামনে হাজির হলো এনসিপি। এখান থেকে আর মুক্তির সুযোগ নেই।”*

এনসিপির বর্তমান সাংগঠনিক কাঠামোর সমালোচনা করে এই বিএনপি নেতা আরও লিখেছেন, *“৮০ শতাংশ জামায়াত-শিবির দিয়েই এনসিপির বসন্ত শুরু হয়েছে। হয়তো ভবিষ্যতে জামায়াতের মধ্যে বিলুপ্ত হয়েই শতভাগ বসন্ত হবে। সেই বসন্তে মানুষ আওয়ামী লীগের শূন্যতা অনুভব করবে। ইতোমধ্যেই এনসিপির ব্যর্থতায় আওয়ামী লীগের ফেরার প্রাসঙ্গিকতা সৃষ্টি হয়েছে। কিন্তু এনসিপির মাধ্যমে আওয়ামী শূন্যতা পূরণের এক দারুণ সুযোগ সৃষ্টি হয়েছিল। আফসোস, সেই সুযোগ হাত ছাড়া হলো। নতুন সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করল আমাদের নাহিদ আসিফরা।”*

রাশেদ খাঁনের এই ফেসবুক পোস্টটি প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

Link copied!