শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০২:৪৮ এএম

আজ শনিবারও শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে হবে লেনদেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১১:২৭ এএম

1708

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে আজ শনিবার (২৩ মে) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক নিয়মে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাধারণ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারের ট্রেডিং ও অফিস কার্যক্রম স্বাভাবিক সময়সূচিতে পরিচালিত হবে।

তবে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ডিএসই ও সিএসইর সব ধরনের লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ১ জুন থেকে শেয়ারবাজারের অফিস ও ট্রেডিং কার্যক্রম পুনরায় আগের নিয়মিত সময়সূচিতে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, ঈদের দীর্ঘ ছুটির আগে বিনিয়োগকারীদের লেনদেন ও পোর্টফোলিও সমন্বয়ের সুযোগ দিতে সপ্তাহান্তেও শেয়ারবাজার খোলা রাখা হয়েছে।

Link copied!