শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৩:৫৫ এএম

ঈদের আগের শনিবারও খোলা থাকবে শেয়ারবাজার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১১:১১ এএম

1719

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েক দিনের সরকারি ছুটির আগে আগামী শনিবারও (২৩ মে) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২৩ মে (শনিবার) এবং ২৪ মে (রোববার) শেয়ারবাজারের ট্রেডিং ও অফিস কার্যক্রম নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সোমবার (১৮ মে) ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএসই জানায়, আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির কারণে আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের শেয়ারবাজারে সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস ও ট্রেডিং কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত থাকবে।

এদিকে, ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পুনরায় স্বাভাবিক সময়সূচিতে শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে ডিএসই।

বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের সুবিধার্থে ঈদের আগের শনিবারও লেনদেন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এতে করে ছুটির আগে বিনিয়োগকারীরা প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করার সুযোগ পাবেন।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘ ঈদ ছুটির আগে লেনদেন সচল রাখার ফলে বাজারে তারল্য ব্যবস্থাপনা সহজ হবে এবং বিনিয়োগকারীদের মধ্যে চাপও কিছুটা কমবে।

Link copied!