শনিবার ১৩, জুন ২০২৬

১৩ জুন ২০২৬, ১১:৫৪ পিএম

নতুন পে স্কেল জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬, ১০:২৭ এএম

1701

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে স্কেল) আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দেওয়া হয়েছে। মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে এই বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা খাতে বড় অংকের বরাদ্দ বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত মেগা বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, "সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই কাঠামোয় বেতন-ভাতা পাচ্ছেন। এরই মধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি।"

বাজেট তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায় মোট ৮৯ হাজার ৩৮ো কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় ৪ হাজার ৬৪১ কোটি টাকা বেশি। বিগত ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়ায় ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকায়। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের প্রকৃত হিসাব অনুযায়ী এ খাতে ব্যয় ছিল ৬৯ হাজার ৪২৩ কোটি টাকা। ফলে মাত্র দুই বছরের ব্যবধানে সরকারি বেতন-ভাতা খাতে বার্ষিক ব্যয় প্রায় ২০ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে।

খাতওয়ারী বরাদ্দের চিত্রে দেখা গেছে, নতুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মকর্তাদের বেতনের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ হাজার ৮৭৪ কোটি টাকা (চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ১২ হাজার ৯২৭ কোটি টাকা)। অর্থাৎ কর্মকর্তাদের বেতন খাতে বরাদ্দ বাড়ছে ৯৪৭ কোটি টাকা।

একই সঙ্গে কর্মচারীদের বেতন বাবদ বরাদ্দ বাড়িয়ে ৩০ হাজার ৬৭১ কোটি টাকা করা হয়েছে, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ২৯ exchange হাজার ১৭০ কোটি টাকা। এই উপখাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১ হাজার ৫০১ কোটি টাকা।

তবে বরাবরের মতো বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় হবে ভাতাদি খাতে। নতুন বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৪ হাজার ৮৩৫ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৪২ হাজার ৬৪২ কোটি টাকা। এই উপখাতে এককভাবে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ কোটি টাকা বরাদ্দ বাড়ছে।

Link copied!