প্রকাশিত: ১৮ মে ২০২৬, ০১:১৬ পিএম
1690
১৪ জুন ২০২৬, ০৫:২২ এএম
বাগেরহাটের সুন্দরবনে কুখ্যাত বনদস্যু চক্র ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।
শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকায় তারা অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ এবং তিন রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আইনগত প্রক্রিয়ার জন্য বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।
এ বিষয়ে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের তথ্য উল্লেখ করেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সুন্দরবনে দস্যু দমন অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন ডাকাত চক্রের বিরুদ্ধে অভিযান ও আত্মসমর্পণের ঘটনা বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।