প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১২:৪৩ পিএম
1695
০৬ জুন ২০২৬, ০৭:৩৬ এএম
ঢাকায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার ডেভিড পাইন।
সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বিশেষভাবে ফার্মাসিউটিক্যালস, পর্যটন, উচ্চ শিক্ষা এবং ফুড প্রসেসিং খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়। নিউজিল্যান্ডের পক্ষ থেকে এসব খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।
এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন হাইকমিশনার ডেভিড পাইন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে আরও সক্রিয় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং সবুজ অর্থনীতি গঠনে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বমঞ্চে বাংলাদেশ আরও কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।
সাক্ষাৎটি পারস্পরিক আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়।