শনিবার ০৬, জুন ২০২৬

০৬ জুন ২০২৬, ০৫:১০ এএম

পল্লবী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৩:৫০ পিএম

1700

‘কমিউনিটি পুলিশিং, সবাই মিলে গড়ি নিরাপদ সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও কিশোর অপরাধ প্রতিরোধে পল্লবী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে পল্লবী থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই ওপেন হাউজ ডে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

অনুষ্ঠানের শুরুতে উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার স্বাগত বক্তব্য দেন। পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত আলোচনা পর্বে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন।

ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম জনসাধারণের প্রশ্নের উত্তর দেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি পারিবারিক শিক্ষা, যুব সমাজের কর্মসংস্থান এবং দক্ষ জনশক্তি গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সমাপনী বক্তব্যে মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

তিনি বলেন, নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

Link copied!