রবিবার ১৪, জুন ২০২৬

১৪ জুন ২০২৬, ০৮:৩৭ এএম

ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে ২০২৬, ১২:০৩ পিএম

1707

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভারত থেকে গরু আমদানির একটি ‘অনুমতিপত্র’ সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-এর পক্ষ থেকে ওই ধরনের কোনো অনুমতিপত্র জারি করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে প্রচারিত নথিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এতে থাকা তথ্য, নম্বর ও স্বাক্ষর কোনোভাবেই যাচাইযোগ্য নয় এবং এটি সরকারি আমদানি অনুমোদনের কোনো বৈধ দলিল নয়।

এছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর নিশ্চিত করেছে যে, প্রচারিত অনুমতিপত্রটির সঙ্গে তাদের কোনো ধরনের সরকারি প্রক্রিয়া বা নথির মিল নেই।

মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এ ধরনের ভুয়া তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাচাই ছাড়া নথি শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

তারা সতর্ক করে বলেছে, এ ধরনের ভুয়া তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। পাশাপাশি নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও অফিসিয়াল সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Link copied!