প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম
1692
১৪ মে ২০২৬, ০৫:১০ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে ‘বাংলাদেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভবিষ্যৎ-সংস্কারের এখনই সময়’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে।
গত ৮ এপ্রিল অনুষ্ঠিত এই কর্মশালায় নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন। এতে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং টেকসই বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরী। তিনি নীতিগত ধারাবাহিকতা, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন জিয়াউর রহমান, যিনি ব্যবসা সহজীকরণ, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতামত দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, এমটিবি। তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকার ওপর আলোকপাত করেন।
এছাড়া কর্মশালায় চীনা বিনিয়োগকারী ও বাংলাদেশ ব্যাংক-এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে মতামত দেন।