শুক্রবার ১৫, মে ২০২৬

১৫ মে ২০২৬, ১২:২৩ এএম

২১ দিন পর উৎপাদনে ফিরেছে ডিএপি সার কারখানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৫:০৬ পিএম

1691

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) উৎপাদনে ফেরার পর এবার উৎপাদনে ফিরেছে এই উপজেলার আরেকটি সার কারখানা ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)।

শনিবার (৯ মে) দুপুর ২টা থেকে কারখানাটি উৎপাদনে শুরু হয় বলে জানিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক।

তিনি জানান, গত ২ মে বিকেল থেকে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর থেকে ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ শুরু হয়। কয়েকদিন অ্যামোনিয়া মজুদ করার পর এবং সবকিছু সেটআপ করা শেষে শনিবার দুপুর ২টা থেকে কারখানার উৎপাদন আবারও শুরু হয়।

এর আগে অ্যামোনিয়া শেষ হওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদনও বন্ধ হয়ে যায়। কারখানাটি চালু থাকলে বর্তমান সময়ে দৈনিক ৬০০-৭০০ মেট্রিক ইউরিয়া উৎপাদন হয়।

উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির নিয়ন্ত্রণাধীন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) নির্মাণকাজ শেষে ২০০৬ সাল থেকে ডিএপি সারের বাণিজ্যিক উৎপাদন শুরু করে।

Link copied!