বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম

পরিবেশ রক্ষায় ডিসিদের ওপর নির্ভর করছে সরকার: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০১:২৪ পিএম

1702

দেশের বন ও পরিবেশ সুরক্ষায় গৃহীত সরকারি উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) ওপরই মূল নির্ভরতা রাখছে সরকার—এমনটাই জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের দ্বিতীয় অধিবেশন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ লাগানো, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণসহ নানা উদ্যোগ সফল করতে মাঠপর্যায়ে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি বলেন, কেন্দ্র থেকে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবে কার্যকর করতে হলে স্থানীয় প্রশাসনের সমন্বয় ও উদ্যোগ সবচেয়ে বেশি প্রয়োজন। এ ক্ষেত্রে জেলা প্রশাসকরাই সরকারের প্রধান প্রতিনিধির ভূমিকা পালন করেন।

এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ থাকলেও জেলা পরিষদ এখনো প্রত্যাশিতভাবে সক্রিয় নয়। ফলে সরকারের বিভিন্ন উন্নয়ন ও পরিবেশগত কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকদের ওপর নির্ভরতা বেশি।

তিনি আরও বলেন, সরকারের প্রতিটি উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা অপরিহার্য। এজন্য তাদের সঙ্গে সমন্বয় জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং তারা এ বিষয়ে ইতিবাচক আশ্বাসও দিয়েছেন।

Link copied!