বৃহস্পতিবার ১৪, মে ২০২৬

১৪ মে ২০২৬, ০৪:২৩ পিএম

যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:০২ এএম

1700

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী ৬ মে ফ্লোরিডার টাম্পা শহরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং পুরো বিষয়টি সমন্বয় করছে বাংলাদেশ কনস্যুলেট মিয়ামি। ৬ মে দুপুর ২টায় টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে পাঠানো হয়েছে। তার মরদেহ অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়। মরদেহটি ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সময় মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া তত্ত্বাবধান করেন।

জানা গেছে, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর ডক্টরাল শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

একই সময় নিখোঁজ হওয়া নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশ গত রোববার ফ্লোরিডার আই-২৭৫ মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার করে পুলিশ।

এই দুই শিক্ষার্থীর মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!