প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম
1693
১৪ মে ২০২৬, ০৪:১৪ পিএম
সংরক্ষিত নারী আসন নিয়ে চলমান আলোচনার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমিরের সিদ্ধান্তকে পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধে গুরুত্বপূর্ণ ‘সেক্রিফাইস’ হিসেবে উল্লেখ করেছেন আলী হাসান ওসামা।
রোববার (১৯ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আমিরের এই সিদ্ধান্ত দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, আমিরের স্ত্রী আগে সংসদ সদস্য ছিলেন এবং যোগ্য ও অভিজ্ঞ হওয়া সত্ত্বেও এবার সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এর মাধ্যমে পরিবারতন্ত্র এড়ানোর একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।
ওসামা আরও বলেন, ব্যারিস্টার আরমানের বোনও যোগ্য হওয়া সত্ত্বেও তাকেও মনোনয়ন দেওয়া হয়নি। এমনকি নিজেদের তিনটি আসন শরিকদের ছেড়ে দেওয়ার বিষয়টিকেও তিনি ত্যাগের অংশ হিসেবে দেখেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জন্য আলাদা করে আসন ছাড়ার বিষয়টি তিনি তুলে ধরেন।
তিনি দাবি করেন, দলটি নানা ত্যাগ স্বীকার করলেও সমালোচনার শিকার হতে হচ্ছে। তার ভাষায়, আন্তর্জাতিক ইস্যুতেও দলের অবস্থান স্পষ্ট ছিল, তবুও কিছু মহল তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।