প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ এএম
1692
১৪ মে ২০২৬, ০৬:২১ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি যাত্রা শুরু করেন।
দিনব্যাপী এই সফরে তিনি বগুড়া-এ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন।
সফরসূচি অনুযায়ী—
বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন
বেলা সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম চালু
বেলা সাড়ে ১১টায় বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন
দুপুরে গাবতলীর বাগবাড়ীতে যাত্রা
জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হাম টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
এছাড়া বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনশেষে ঢাকায় ফেরার পথে তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।