প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৩ এএম
1695
১৫ মে ২০২৬, ০৫:০২ এএম
সংসদে বিল পাসের কার্যক্রম
অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের মধ্যে ১৪টি অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়েছে। পাশাপাশি আরও দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল হিসেবে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে এসব বিল উত্থাপন ও পাস করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মোট ১৬টি বিল সংসদে উপস্থাপন করেন।
বিকালের অধিবেশনে পাস হওয়া গুরুত্বপূর্ণ বিলগুলোর মধ্যে রয়েছে— ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) আইন, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।
এছাড়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ বিল হিসেবে সংসদে উত্থাপন করা হয়েছে।
সকালের অধিবেশনে আরও ৮টি বিল পাস করা হয়। এসবের মধ্যে রয়েছে— ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল’, ‘সিভিল কোর্টস (সংশোধন) বিল’, ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল’, ‘রেজিস্ট্রেশন (সংশোধন) বিল’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।
এদিকে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন’ বিলটি সংসদে উত্থাপন করা হয়েছে, যা পরবর্তীতে সংশোধন শেষে পাস করা হবে।