প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ০২:৪৭ এএম
1760
১৪ মে ২০২৬, ০৩:১০ পিএম
উত্তরা লেডিস ক্লাবে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি তাহেরা চৌধুরি। ক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি তাহেরা চৌধুরী, সহসভাপতি ব্রিগেডিয়ার রাজিয়া খানম, সহ সভাপতি হোসনেয়ারা ইদ্রিস, সাধারণ সম্পাদক তারমিন তাহরিমা বিনু,সহ অর্থ সম্পাদক মাসুদা পারভীন, ক্রীড়া সম্পাদক মনোয়ার খাতুন, এছাড়া অন্যান্য সদস্যরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নাছিমা আহম্মেদ এবং তানিয়া তারমিন রিনু। আলোচনা শেষে সাংস্কৃতিক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন ছিল ।